লাল-সবুজ পোশাক
স্বাধীনতা দিবস সামনে রেখে ফ্যাশন হাউসগুলোর থাকছে বিশেষ আয়োজন। তাদের তৈরি পোশাকের রং, মোটিফ—সবকিছুতে উঠে আসছে এর আবহ। দেখুন তারই এক ঝলককে ক্র্যাফট‘জাগো বাংলাদেশ’ শিরোনামে পোশাকের সংগ্রহ এনেছে কে ক্র্যাফট। প্রধানত সুতি কাপড়ে তৈরি এই সংগ্রহে রং হিসেবে ব্যবহূত হয়েছে সবুজ ও লাল। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ও টপস, পাঞ্জাবি, টি-শার্ট, শাল, ব্যান্ডানা, স্কার্ফ আছে এতে। এ আয়োজনে শিশুদের জন্যও পোশাক থাকছে।বাসন্তী সুতি, তাঁত, সিল্ক ও চিকেন কাপড় ব্যবহার করা হয়েছে বাসন্তীর পোশাকে। এখানে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ও শিশুদের পোশাক। পোশাকে এমব্রয়ডারি, স্প্রে ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।বাংলার মেলাসাদা, লাল ও সবুজ তিনটি রঙের ব্যবহারে ভিন্ন ভিন্ন নকশার সালোয়ার-কামিজ, কোর্তা ও ফতুয়া এনেছে বাংলার মেলা। ব্লক, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারির কাজ করা হয়েছে। খাদি ও সুতি কাপড়ে ব্লক, স্ক্রিন প্রিন্ট ও মেশিন এমব্রয়ডারিতে করা হয়েছে ফতুয়া, শার্ট, পাঞ্জাবি। লাল-সবুজ বুননের সুতি শাড়িতে থাকছে ব্লক, কাঁথা ও চুমকির কাজ। শিশুদের জন্যও থাকছে হ্যান্ড পেইন্ট, স্ক্রিনপ্রিন্ট ও ব্লক ফতুয়া। রাংতাশাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি এনেছে রাংতা। পোশাকে ব্যবহার করা হয়েছে ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, অ্যাপলিক, বাটিকের কাজ।নিমমি’সলাল-সবুজ রঙে মেয়েদের পোশাক এনেছে নিমমি’স। পোশাকে কাতান লেস ব্যবহার করা হয়েছে। এসব পোশাক পাওয়া যাবে ঢাকার উত্তরায় তাদের শাখায়।চিলেকোঠা শেখরশিশুদের জন্য লাল-সবুজ রঙে পোশাক এনেছে চিলেকোঠা শেখর। এই ঋতুতে আরামের জন্য সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। পোশাকে মোটিফ হিসেবে এসেছে স্মৃতিসৌধ।