লাল-সবুজ ১১টা জার্সির দিকে ১৬ কোটি আকাঙ্ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফিসা নূর
নাফিসা নূর

১৯৯৩ সাল থেকে মাঠে খেলা দেখতে যাই। খেলার পুরো সময়টাই ভরপুর থাকে বিনোদনে। নিজের দেশের খেলা তো মাঠে বসে দেখা চাই-ই। সেই সঙ্গে অন্য দেশের খেলাও দেখি। আজও মনে পড়ে ২০০৪ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম পাওয়া জয়ের কথা। আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। মাশরাফি আমার অনেক পছন্দের একজন খেলোয়াড়। সব সময় তাঁর মধ্যে লড়াকু মনোভাব দেখি। এত প্রতিবন্ধকতার পরেও বারবার তাঁর ফিরে আসা একজন প্রকৃত সৈনিকের মতোই। টিভিতে বসেও খেলা দেখা যায়, তবে মাঠে বসে খেলা দেখার অনুভূতি অন্য রকম। টিভিতে খেলা দেখতে হয় অন্যের চোখে (নির্ধারিত একাংশ) কিন্তু স্টেডিয়ামে নিজের চোখে দেখা যায়। গ্যালারিতে মানুষের উল্লাস বা কষ্ট। মাঠজুড়ে থাকা ১১টা লাল-সবুজ জার্সির দিকে ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষা। সব মিলে পুরো মাঠ ও এর আশপাশ সব সময় বন্ধুরা মিলে মেতে থাকি। আর বাংলাদেশের খেলা দেখার সময় এত দুশ্চিন্তায় থাকি যে ছবি তোলা হয় না। আসলে স্টেডিয়ামের সঙ্গে অন্য জায়গায় খেলা দেখার তুলনা হয় না।

চাকরিজীবী