লালখান বাজারে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালখান বাজার ওয়ার্ডের বাটালি হিল এলাকায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমেদ মানিক ২০ হাজার টাকা অনুদান এবং টাইগার পাস প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৫৪টি পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করেন। স্থানীয় ওয়ার্ড কার্যালয়ে এই ত্রাণ বিতরণের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় কাউন্সিলর বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন না করা পর্যন্ত আফসারুল আমীনের পক্ষ থেকে চাউলসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি