লালখান বাজারে বিদায়ী জেলা প্রশাসকের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের অবক্ষয় দূর করার জন্য সুশিক্ষিত মানুষ তৈরি করতে হবে। দরকার সব বৈষম্যের অবসানও। এ ব্যাপারে শিক্ষক-অভিভাবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমদ সংবর্ধনা অনুষ্ঠানে এ অভিমত দেন। সম্প্রতি লালখান বাজার ওয়ার্ডের জনসাধারণের পক্ষে মঞ্জু মিয়া কলোনি মাঠে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর এএফ কবির আহমদ। বক্তব্য দেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আইনজীবী ফয়েজুর রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন, মহিউদ্দিন আহমদ, সমাজসেবক মকবুল আহমদ, চন্দন ধর, কাজী মাহমুদ ইমাম, চিকিৎসক মো. ইউসুফ মিয়া প্রমুখ। বক্তারা চট্টগ্রামে দায়িত্ব পালনকালে বিদায়ী জেলা প্রশাসকের কর্তব্যনিষ্ঠার প্রশংসা করেন। অনুষ্ঠানে তাঁকে স্মারক ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। বিজ্ঞপ্তি।