লালদীঘি ময়দানে গাউসুল আজম কনফারেন্স সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনিরীয়া যুব তবলিগ কমিটির আয়োজনে ২৯ ডিসেম্বর সোমবার লালদীঘি ময়দানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম তালুকদার, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের প্রভাষক মুহাম্মদ সাইফুল ইসলাম সরকার, চবি গণিত বিভাগের অধ্যাপক জালাল আহমদ, সংগঠনের নিউইয়র্ক শাখার সভাপতি শামশুল আনোয়ার জামাল, কানাডা শাখার সভাপতি মীর মোহাম্মদ কায়কোবাদ। সম্মানিত অতিথি ছিলেন সিএমপি পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ফোরকান মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ বদিউল আলম আহমদী, আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা এমদাদুল হক মুনিরী, সেকান্দর আলী ও মুহাম্মদ ফোরকান। বিজ্ঞপ্তি