লালদীঘিতে ৭ ডিসেম্বর থেকে বিজয়ের বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত লালদীঘির মাঠে অনুষ্ঠিত হবে ‘বিজয়ের বইমেলা’। বইমেলার প্রস্তুতি উপলক্ষে শুক্রবার রাতে সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কবি অরুণ দাশ গুপ্তকে চেয়ারম্যান, শিক্ষাবিদ অধ্যক্ষ ফজলুল হককে মহাসচিব, মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী ও রিয়াজ হায়দার চৌধুরীকে সমন্বয়কারী করে ৫১ সদস্যবিশিষ্ট বিজয়ের বইমেলার কার্যকরী পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।