লালমনিরহাটসভার সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহা​েট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান
লালমনিরহা​েট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ৮ ডিসেম্বর বিকেল চারটায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওস্তাদ তাজুল চৌধুরী, বাদশা আলম, শরিফা আক্তার, নওশিন আলম, সিরাজুম মুনিরা, বাঁশি রাণী রায়, নিশি রাণী রায়, আমেনা খাতুন ও শাহানুর ইসলাম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সতীশ চন্দ্র রবি দাশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিনিধি আবদুর রব, লালমনিরহাট স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি ও নাট্যকার ও নাট্য সংগঠক মাখন লাল সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির (টিআইবির) সদস্য ও নাট্য সংগঠক সুপেন্দ্রনাথ দত্ত, সমাজসেবক গৌর গোপাল সাহা, কবি শশধর চন্দ্র রায়, প্রভাষক আজমেরী পারউইন, স্থানীয় সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রথম আলোর লালমনিরহাট বন্ধুসভার সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।