লায়নস ক্লাব অব চিটাগাং ইম্পিরিয়াল সিটির সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লায়নস ক্লাব অব চিটাগাং ইম্পিরিয়াল সিটির সাধারণ সভা ২৭ আগস্ট সন্ধ্যায় সংগঠনের সভাপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। লায়ন মো. ইলিয়াসের বাসভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গাইডিং লায়ন আবদুল্লাহ আল হারুন। সভায় নতুন বছরের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ২ সেপ্টেম্বর রাউজানে বৃক্ষরোপণ, হেলথ কাউন্সেলিং, ব্লাড গ্রুপিং ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি নেওয়া হয়।
সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লায়ন মো. আলী চৌধুরী, মো. ইলিয়াস, মো. মঞ্জুরুল আহসান চৌধুরী, নুরুল আরশাদ চৌধুরী, জহির উদ্দিন বাবর খান, মোছলেহ উদ্দিন, আসিফ উদ্দিন ভূঁইয়া, আশিক ইউসুফ চৌধুরী, শাহাতাব উদ্দিন, শহীদ সরওয়ারদী, আতিকুর রহমান, মো. মহিউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।