লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সুবর্ণজয়ন্তী ২ মে রোকেয়া হকের সভাপতিত্বে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর এম হাছান। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর কাজী আকরাম উদ্দিন আহমেদ। অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর এমএ মালেক, নাদের খান, একরাম হোসাইন, নাজমুল হক, পিআর সিনহা, শ্রীপ্রকাশ বিশ্বাস, কবির উদ্দিন ভূঁইয়া, সিরাজুল হক আনসারী, নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্য দেন সাবেক জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া, প্রথম ভাইস জেলা গভর্নর মো. আসলাম চৌধুরী, এসএম শামসুদ্দিন, হাসনা হেনা ফয়েজ ও শওকত হাসান খান। শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ৫০ বছরের কর্মকাণ্ডের ওপর নির্মিত বিশেষ ভিডিওচিত্র দেখানো হয়। সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।