লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারীরা সমাজে অবহেলিত—এই কথা সত্য। অধিকার আদায়ে নারী আজ অনেক বেশি সচেতন।’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিটাগাং লায়ন্স ফাউন্ডেশন কার্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সভায় বক্তারা এসব কথা বলেন। জাহানারা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কফিল উদ্দিন, সামসুন্নাহার রহমান, হুমায়রা কবির চৌধুরী, নাহিদ জাহান, চন্দন চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।