লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের শিক্ষাসামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে নাশ্চার ডিজঅ্যাবলড্ সেন্টারে হুইল চেয়ার ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্প্রতি জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ্ আল কাদের, সমিহা সলিম, হুমায়রা কবির চৌধুরী, আবেদা বেগম ও আঞ্জুমান বানু। নাশ্চার সেন্টারের পক্ষে অনুদানসামগ্রী গ্রহণ করেন মাহমুদুল হাসান ও রাফাত পারভেজ খান। উপস্থিত ছিলেন সামিউল ইসলাম ও হাসিনা সেলিম। অনুষ্ঠান সঞ্চালন করেন দিনা। বিজ্ঞপ্তি।