এই নগরে-দূর গ্রামে
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে উপজেলার বন্যাদুর্গত প্রায় দশ হাজার অসহায় নারী–পুরুষের মাঝে সম্প্রতি শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে সহায়তা করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সদ্য সাবেক প্রেসিডেন্ট মাহমুদ হাসান। ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নবনির্বাচিত সভাপতি নুরুল আবছার।
এতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জানে আলম, মো. ফোরকানুল আমিন, বরুণ কুমার আচার্য, আজম উদ্দিন, ফটিকছড়ির পৌর মেয়র ইসমাইল হোসেন, রোসাংগীরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আলম, সমিতির হাট ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শহিদুল আজম, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ভূজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ প্রমুখ । বিজ্ঞপ্তি।