লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টারের কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টারের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি চট্টগ্রাম শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সচিব জসিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অতিথি ছিলেন মুহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেরদৌস উল-আমিন। সভায় ক্লাবের পরিচালনা পর্ষদের ২০১৬-১৭ সেবা বর্ষের কমিটি গঠিত হয়। পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন বেলাল আহমেদ। এ ছাড়া সেলিনা ইসলাম সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন কোষাধ্যক্ষ, এম এ হান্নান প্রথম সহসভাপতি, মো. জসিম উদ্দিন দ্বিতীয় সহসভাপতি, আবু মোস্তফা কামাল চৌধুরীকে সহসাধারণ সম্পাদক, পার্থ সারথি নাথ সহকোষাধ্যক্ষ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।