লায়ন্স ক্লাব ও কমিউনিটি ফোরামের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বাকলিয়া খেজুরতলী এলাকায় দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয়ে গত শনিবার দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। বেসরকারি সংগঠন প্রত্যাশা, প্রভাতি, দক্ষিণ-পশ্চিম বাকলিয়া কমিউনিটি ফোরাম ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ভয়েসের যৌথ উদ্যোগে এ কার্যক্রম চলে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর সিরাজুল হক আনসারী, কেবিনেট সেক্রেটারি জাহাঙ্গীর মিয়া, ট্রেজারার কাজী জহিরুল ইসলাম, আর সি হেডকোয়ার্টার মো. আহসান, জোন চেয়ারপারসন মাহাবুবুল ইসলাম, ইমিডিয়েট প্রথম প্রেসিডেন্ট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চিটাগাং ভয়েস প্রেসিডেন্ট রশিদ আহমেদ চৌধুরী, সমাজসেবক আবদুল মান্নান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম ও ফোরাম সভাপতি রাহেলা শবনম। বিজ্ঞপ্তি।