লায়ন্স জেলা শাখার শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স জেলা শাখার উদ্যোগে গত শনিবার নগরে শোভাযাত্রা বের করা হয়। এমএ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন লায়ন্স জেলা গভর্নর মোস্তাক হোসাইন ও প্রথম ভাইস জেলা গভর্নর শাহ আলম। স্টেডিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জেলা গভর্নর শোভাযাত্রা উদ্বোধন করেন।
শোভাযাত্রাটি কাজির দেউড়ি, জমিয়তুল ফালাহ, ওয়াসা, জিইসি মোড় হয়ে জাকির হোসেন সড়কের চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন লায়ন এ এইচ এম কফিল উদ্দিন।
সমাবেশে জেলা গভর্নর বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তরে লায়ন্স সদস্যদের কাজের পরিধি অক্টোবর মাসে বিস্তৃত করা হয়। সে কারণে প্রতিবছর অক্টোবর সেবা মাস পালনের মধ্য দিয়ে জনমানুষকে সম্পৃক্ত করা হয়। বিজ্ঞপ্তি।