লিও ক্লাবের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিও ক্লাব অব চিটাগাং ইম্পিরিয়াল সিটির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল বিষয় ছিল অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা। লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পিরিয়াল সিটির সহযোগিতায় লায়ন্স ফাউন্ডেশন ভবনের তাহের মেমোরিয়াল হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন লিও ক্লাব অব চিটাগাং ইম্পিরিয়ালের প্রেসিডেন্ট নুরুল আফসার। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন লায়ন আবদুল্লাহ আল হারুন, সাবেক লিও জেলা ভাইস প্রেসিডেন্ট কাশেম শাহ ও পসাবেক লিও ক্লাব প্রেসিডেন্ট ফরহাদ মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন ইমতিয়াজ উদ্দিন ভুঁইয়া। এতে অতিথি ছিলেন মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, নুরুল আরশাদ চৌধুরী, ইয়াছিন ছিদ্দিকী, মোস্তফা কামাল, মোহাম্মদ ওবায়দুর রহমান, তৈয়বুন্নেসা রাবেয়া, জিয়াউল হক, জাহিদুল আলম, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।