লিও জেলা শাখার উদ্যোগে দরিদ্র ব্যক্তিদের বস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিও জেলা শাখার উদ্যোগে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করেন লায়ন্স জেলা গভর্নর সিরাজুল হক আনসারী
লিও জেলা শাখার উদ্যোগে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করেন লায়ন্স জেলা গভর্নর সিরাজুল হক আনসারী

যুব সেবা সংগঠন লিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের উদ্যোগে গত রোববার নগরের আগ্রাবাদের হাজীপাড়া জালাল কমিশনারের বাড়িসংলগ্ন মাঠে দরিদ্র পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিও জেলা সভাপতি আনিসুল হক চৌধুরী। 
প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের গভর্নর সিরাজুল হক আনসারী। বিশেষ অতিথি ছিলেন জেলার ভাইস জেলা গভর্নর শাহ আলম, লিও ক্লাব চেয়ারম্যান শাহাজাদা গাজী মো. গজনবী, সাবেক জেলা সভাপতি আবুল খায়ের ও হেলাল উদ্দিন।
সংগঠনের সচিব কাজী সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লিও নুর মোহাম্মদ, আশিকুল আলম, সাইফুল করিম, মো.মোরশেদ হোসেন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে আধুনিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, অনুষ্ঠানে তিন শতাধিক ছিন্নমূল ও দরিদ্র পরিবারে মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।