লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়না ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা বলেন। গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। অতীতে কোনো বিসিএসে এত বেশিসংখ্যক প্রার্থী আবেদন করেননি। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল হয় ৮ এপ্রিল। এই পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হন। পিএসসি সূত্র জানায়, এর মধ্যে ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। এখন চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা। ১ হাজার ৮০৩টি শূন্যপদে নিয়োগ দিতে গত বছরের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আবেদনের শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর। ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য এখন থেকে আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে আপনাকে। এ বিষয়ে নিয়মিত পরামর্শ পেতে চোখ রাখুন চাকরিবাকরি পাতায়।