লিখিত পরীক্ষার প্রস্তুতিটাও চাই এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শিক্ষার্থীর স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরির। চাকরি পেতে হলে শিক্ষাজীবন শেষ করে বসে থাকলেই হবে না। নিতে হবে জোর প্রস্তুতি। সব শিক্ষার্থীর কাছে বিসিএস সবচেয়ে সম্মানজনক পেশা। বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগের আগে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়। প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার পরই অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। বিসিএস প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষার ১০০ নম্বরের হয়ে থাকে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার পর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। শিক্ষার্থীদের প্রিলিমিনারির পর যেহেতু লিখিত পরীক্ষা হয়ে থাকে, তাই দুটোর প্রস্তুতি প্রথম থেকে শুরু করাই ভালো। এতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেকটাই সহজ হয়ে যায়। দুটো পরীক্ষায়ই মূলত কিছু সাধারণ বিষয়ে প্রশ্ন হওয়ার কারণে সহজেই একসঙ্গে প্রস্তুতি নেওয়া যায়। প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আপনিও নিজেকে এগিয়ে রাখতে পারেন।প্রস্তুতির বিকল্প নেইবিসিএস পরীক্ষার জন্য ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোহাব্বত আলী খান বললেন, বিসিএস পরীক্ষার জন্য শিক্ষাজীবনের শুরু থেকেই অল্প অল্প করে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার আগে হঠাৎ করে প্রস্তুতি নিয়ে ভালো করার সম্ভাবনা কম থাকে। বিসিএস যাঁরা পেশা হিসেবে নিতে চান, তাঁদের শুরু থেকেই ভালোভাবেই প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিসিএস পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস থাকতে হবে। সঙ্গে সঙ্গে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই। ভাষার ওপর দক্ষতা বিশেষ করে বাংলা ও ইংরেজিতে ভালো জানা থাকলে শিক্ষার্থীরা অনেক ভালো করবে বলে জানান তিনি।পাশাপাশি চলুক লিখিত পরীক্ষার প্রস্তুতিবিসিএসের প্রথম ধাপ প্রিলিমিনারি, দ্বিতীয় ধাপ হলো লিখিত পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা প্রভৃতি বিষয়ে সাধারণ ও প্রফেশনাল বা টেকনিক্যাল উভয় ক্যাডারেই প্রশ্ন থাকে। এ ছাড়া সাধারণ ক্যাডারে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং টেকনিক্যাল ক্যাডারে সংশ্লিষ্ট পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে পরীক্ষা দিতে হয়। মোহাম্মদ মোহাব্বত আলী খান বললেন, ‘প্রতিটি বিষয়েই সমান গুরুত্ব দিতে হবে। তা না হলে কোনো বিষয়ে খারাপ করলে মৌখিক পরীক্ষায় ভালো করলেও সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে না।’ প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় সাধারণ কিছু বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। তবে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি বিষয়েই একটু বেশি গভীরে যেতে হয়।লিখিত পরীক্ষার নম্বর বণ্টনসাধারণ ক্যাডারের জন্যবাংলা-২০০, ইংরেজি-২০০, বাংলাদেশ বিষয়াবলি-২০০, আন্তর্জাতিক বিষয়াবলি-১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা-১০০, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি-১০০ নম্বরসহ মোট ৯০০ নম্বরে সাধারণ ক্যাডারের জন্য পরীক্ষা দিতে হবে। প্রফেশনাল বা কারিগরি ক্যাডারের জন্যবাংলা-১০০, ইংরেজি-২০০, বাংলাদেশ বিষয়াবলি-২০০, আন্তর্জাতিক বিষয়াবলি-১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা-১০০, সংশ্লিষ্ট পদের জন্য প্রাসঙ্গিক বিষয়-২০০ নম্বরসহ মোট ৯০০ নম্বরে প্রফেশনার বা টেকনিক্যাল ক্যাডারের জন্য পরীক্ষা দিতে হবে।কেমন হবে লিখিত পরীক্ষার প্রস্তুতিবিসিএসে উত্তীর্ণ হওয়ার লিখিত পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ। ২৯তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সদ্য স্নাতকোত্তর পাস করা ফারুক আহমেদ বলেন, প্রিলিমিনারি পরীক্ষা শুধু একটি বাছাই প্রক্রিয়া। মূল যাচাইটা করা হয়ে থাকে লিখিত পরীক্ষায়। তাই লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। ভালো করতে চাইলে খুব ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই। তিনি বললেন, বিসিএস পরীক্ষায় ভালো করতে হলে দরকার দীর্ঘ সময়ের প্রস্তুতি। হঠাৎ করে দু-তিন মাস পর এ পরীক্ষায় ভালো করা যাবে না। আর প্রতিটি বিষয়েই ভালো দখল থাকতে হবে। বিষয় জ্ঞান ছাড়াও বিষয়ের বাইরেও ব্যাপকভাবে জানতে হবে। ব্যাপক প্রস্তুতি না থাকলে বিসিএস পরীক্ষায় ভালো করার কোনো সম্ভাবনা নেই। তবে প্রতিটি বিষয়েই বিষয়ভিত্তিক প্রস্তুতি নিলে পরীক্ষায় ভালো করা কঠিন কোনো বিষয় নয়।বাংলা বিষয়ের প্রশ্নের ধারা ও প্রস্তুতি৩০তম বিসিএস লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পরীক্ষার্থীদের বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ২২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও বর্তমানে সহকারী পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, বাংলা প্রথম পত্রের ব্যাকরণ অংশে থাকে বাগ্ধারা, প্রবাদ-প্রবচন, বাক্য পরিবর্তন, শূন্যস্থান পূরণ, পারিভাষিক শব্দ প্রভৃতি থেকে বিভিন্ন বিষয় প্রশ্ন থাকে। এ ছাড়া ভাবসম্প্রসারণ ও সারাংশ এবং বাংলা সাহিত্য থেকে বাকি প্রশ্নগুলো করা হয়ে থাকে। প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। তিনি বলেন, বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য ভালো মানের ব্যাকরণ ও সাহিত্যের ওপর একাধিক ভালো মানের বই পড়তে হবে। যে বইয়ে যে বিষয়টি ভালো দেওয়া আছে, সে বই থেকে সে বিষয়টি পড়তে হবে।ইংরেজি বিষয়ের প্রশ্নের ধারা ও প্রস্তুতিএবার উভয় ক্যাডারের প্রার্থীদের ইংরেজি বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। ২৯তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মো. মাহবুব আলম বলেন, ইংরেজি প্রথম পত্রে ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজিতে অনুবাদে থাকে। এ ছাড়া অ্যামপ্লিফিকেশনে, সাবস্ট্যান্স রাইটিং এবং গ্রামারের প্রশ্ন করা হয়। ইংরেজি দ্বিতীয় পত্রের দুটি বিষয়ে ইংরেজি রচনা লিখতে হয়। লেটার রাইটিং, কোনো বিষয়ে প্রতিবেদন লিখতে বলা হয় অবজেকটিভ রিপোর্টিং অংশে। তিনি বলেন, ইংরেজিতে ভালো করতে চাইলে বেশি বেশি পড়তে হবে ও লিখতে হবে। গ্রামার অংশে যেসব বিষয়ের ওপর প্রশ্ন আসে, সেসব বিষয় ভালোভাবে পড়লেই চলে। ইংরেজি পত্রিকা, ম্যাগাজিন পড়লে ও বিবিসি শুনলে তা প্রস্তুতিতে সহায়ক হতে পারে।সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গসাধারণ জ্ঞান বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গ থেকে সাধারণ ও প্রফেশনাল উভয় ক্যাডারের জন্য ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ শিক্ষা ক্যাডার ও বর্তমানে ধামরাই সরকারি কলেজ হিসাববিজ্ঞানের প্রভাষক সরোয়ার হোসেন বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভূ-প্রকৃতি, ইতিহাস, স্বাধীনতাযুদ্ধ, শিল্প-সাহিত্য, প্রাকৃতিক, খনিজ ও বনজ সম্পদ, লোকশিল্প, উপজাতীয় সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি নানা বিষয়ে প্রশ্ন হতে পারে। তিনি বলেন, এ ছাড়া বাংলাদেশের সংবিধান, সরকারব্যবস্থা, আইন পরিষদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, বাংলাদেশের নিরাপত্তা কৌশল, বৈদেশিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক দলের ভূমিকা, স্থানীয় সরকার, সামরিক-বেসামরিক সম্পর্ক, বেসরকারি উন্নয়ন সংস্থা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে প্রশ্ন হতে পারে। বাজারে সাধারণ জ্ঞানের অনেক বই পাওয়া যায়। এ ছাড়া নিয়মিত পত্রিকা পড়তে হবে, খবর শুনতে হবে। সাধারণ জ্ঞান বিষয়ে যদিও শতভাগ প্রস্তুতি নেওয়া সম্ভব নয়, তার পরও যথাসম্ভব প্রস্তুতি নিতে হবে।সাধারণ জ্ঞান আন্তর্জাতিক প্রসঙ্গলিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে সাধারণ ও প্রফেশনাল উভয় ক্যাডারেই ১০০ নম্বর থাকে। আন্তর্জাতিক প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি, বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, ইতিহাস, দিবস ও প্রতিপাদ্য, খেলাধুলা, পুরস্কার, বিখ্যাত ব্যক্তিত্ব, স্বাস্থ্য, শিক্ষা, নদী, সাগর ও আকাশসীমা, জাতীয় শক্তি, ক্ষমতার ভারসাম্য, কূটনীতি, চুক্তি ও সনদ, জাতিসংঘ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন সম্মেলন, অর্থনীতি, খেলাধুলা, পুরস্কার—এসব নানা বিষয়ে প্রশ্ন হতে পারে। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক প্রসঙ্গের জন্যও বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের বই পড়তে পারেন। এ অংশে অনেক সাম্প্রতিক ঘটনাবলি থেকেও অনেক প্রশ্ন করা হয়। তাই নিয়মিত পত্রিকা পড়তে হবে, বিশেষ করে আন্তর্জাতিক পাতা ভালোভাবে পড়তে হবে। এ ছাড়া বিবিসি ও অন্যান্য খবর শুনতে হবে।গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাসাধারণ ও প্রফেশনাল উভয় ক্যাডারের পরীক্ষায়ই গাণিতিক যুক্তি বিষয়ে ও মানসিক দক্ষতা বিষয়ে প্রশ্ন থাকে। ২৮তম বিসিএসে প্রশাসন ক্যাডার আরাফাত রহমান বলেন, গাণিতিক যুক্তি অংশে পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি—এই তিনটি বিষয়ে প্রশ্ন থাকে। পাটিগণিত থেকে গড়, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভক্ষতি, লসাগু, গসাগু, অনুপাত-সমানুপাত প্রভৃতি থেকে প্রশ্ন করা হতে পারে। বীজগণিত থেকে মান নির্ণয়, উৎপাদক, সূচক, লগারিদম, সমীকরণ প্রভৃতি থেকে প্রশ্ন হতে পারে। জ্যামিতি অংশে কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ ও অন্যান্য বহুভুজ, সমান্তরাল ও সরলরেখা, বৃত্ত প্রভৃতি বিষয় ভালোভাবে পড়তে হবে। তিনি বলেন, মানসিক দক্ষতা পরীক্ষায় প্রার্থীর মানসিকতা, বুদ্ধিমত্তা, জ্ঞানের গভীরতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা—এসব বিষয় যাচাই করা হয়। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশে ভালো করতে চাইলে বেশি বেশি চর্চা করতে হবে। এ ক্ষেত্রে বোর্ড প্রণীত সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণীর গণিত বই সহায়ক হতে পারে। এ ছাড়া বাজারেও এ বিষয়ে অনেক বই পাওয়া যায়।সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিসাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় ১০০ নম্বর থাকবে। এতে দৈনন্দিন বিজ্ঞান, আলোর প্রকৃতি, তরঙ্গ দৈর্ঘ্য, শব্দ, চুম্বক ও মেরু, রোগব্যাধি, স্বাস্থ্য, বায়ুমণ্ডল, পানি ও শব্দদূষণ—সাধারণ বিজ্ঞানের এসব নানা বিষয়ে প্রশ্ন হতে পারে। প্রযুক্তি অংশে কম্পিউটারপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, বৈদ্যুতিক প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি—এসব নানা বিষয়ে প্রশ্ন থাকবে। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের প্রস্তুতির জন্য বোর্ড প্রণীত সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই পড়তে হবে। এটি পড়লে প্রিলিমিনারি পরীক্ষায়ও যেমন কাজে আসবে, তেমনি লিখিত পরীক্ষায়ও কাজে আসবে।