লিখে রাখো মনের খাতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে আলোর দেখা মেলে, সেখানে কে না আসতে চায়। সূর্যের আলো যেমন মেঘকে উপেক্ষা করে পৃথিবীকে আলোকিত করে, ঠিক তেমনি বন্ধুসভার আলোয় আলোকিত হই আমরা। বন্ধুসভা সব সময় ভালো কাজের সঙ্গে থাকে। বন্ধুত্বের বন্ধন দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাই আমরা।
নিজেকে তৈরি করার অন্যতম পথ বই পড়া। আর বন্ধুসভা প্রত্যেক বন্ধুর হাতে বই তুলে দিয়ে সেই কাজটিই করে যাচ্ছে। আমি বন্ধুসভার বন্ধু হতে পেরে নিজেকে ধন্য মনে করি। যখন বন্ধুসভার বন্ধু হই, তখন বুঝতে পারি আমি কোনো ভুল পথে পা বাড়াইনি। সেদিন আমার মনে হয়েছিল, আমি আলোর পথে যাচ্ছি। আমরা প্রতি শুক্রবার খুলনা বন্ধুসভায় বসি। এমন একটি দিনে দুই নতুন বন্ধু আমাদের সঙ্গে সভায় যোগ দিল। দশম শ্রেণির ওই দুজনের কাছে জিজ্ঞেস করেছিলাম কেন বন্ধুসভা করতে চাও? উত্তর পাই, বন্ধুসভা সব সময় ভালো কাজ করে। তাদের কথা শুনে আরেকবার মনে হলো, বন্ধুসভা সত্যিই নতুন পৃথিবী তৈরির কারখানা। মনের খাতায় লিখে রাখা এই সম্মেলনের শপথ হোক বই পড়ার অঙ্গীকার।
খুলনা