লিচু-চোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবুদের তাল-পুকুরেহাবুদের ডাল্-কুকুরেসে কি বাস্ করেল তাড়া,বলি থাম্, একটু দাঁড়া!পুকুরের ঐ কাছে নালিচুর এক গাছ আছে না,হোথা না আস্তে গিয়েয়্যাব্বড় কাস্তে নিয়েগাছে গ্যে যেই চড়েছিছোট এক ডাল ধরেছি,ও বাবা, মড়াৎ করেপড়েছি সড়াৎ জোরে!পড়িব পড়্ মালীর ঘাড়েই,সে ছিল গাছের আড়েইব্যাটা ভাই বড় নচ্ছার,ধুমাধুম গোটা দুচ্চারদিলে খুব কিল ও ঘুষিএকদম জোরেস ঠুসি’!আমিও বাগিয়ে থাপড়দে হাওয়া চাগিয়ে কাপড়লাফিয়ে ডিঙ্নু দেয়াল,দেখি এক ভিটের শেয়াল!আরে ধ্যাৎ শেয়াল কোথা?ভেলোটা দাঁড়িয়ে হোথা!দেখে যেই আঁৎকে ওঠাকুকুরও জুড়েল ছোটা!আমি কই কম্ম কাবারকুকুরেই করবে সাবাড়!‘বাবা গো মা গো’ বলেপাঁচিলের ফোঁকল গলেঢুকি গ্যে বোসেদর ঘরে,যেন প্রাণ আস্ল ধড়ে!যাব ফের? কান মলি ভাই,চুরিতে আর যদি যাই!তবে মোর নামই মিছা!কুকুরের চাম্ড়া খিঁচাসে কি ভাই যায় রে ভুলা—মালির ঐ পিটিনগুলা!কি বলিস্? ফের হপ্তা? তৌবা—নাক খপ্তা!