লিজার ভালো লাগে গান শুনতে, মায়ের ঘর গোছাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ তারকা সংগীতশিল্পী লিজা। তাঁর মা নার্গিস সুলতানা। পেশায় গৃহিণী। আজ অধুনার দুই প্রজন্মের কাছ থেকে জানব তাঁদের পছন্দ-অপছন্দের কথা।১. অবসরে ভালো লাগে...লিজা: হালকা সুরের গান শুনতে ভালো লাগে।মা: পবিত্র কোরআন পড়ি। অবসরে সেলাইয়ের কাজ করি।২. পছন্দের খাবার...লিজা: বাইরের খাবার খেতে বেশি ভালো লাগে। সবচেয়ে পছন্দের খাবার হলো পিৎজা।মা: ভুনা খিচুড়ি আর গরুর মাংস। বাসার খাওয়াটাই বেশি পছন্দের।৩. যাঁর গান মন ছুঁয়ে যায়...লিজা: রুনা লায়লা।মা: রুনা লায়লা।৪. চা না কফি...লিজা: শুনেছি, দুধ ও চিনি ছাড়া চা নাকি গলার জন্য ভালো। এ কারণেই লাল চা খাই।মা: দুধ চা বেশি ভালো লাগে।৫. যে কাজটি করতে ভালো লাগে...লিজা: গান শুনতে।মা: ঘর গোছাতে ও সাজাতে ভালো লাগে।৬. খবরের কাগজে প্রথম পড়ি...লিজা: বিনোদনভিত্তিক খবর আগে পড়ি। এ ছাড়া রাশিফল পড়ি।মা: কৌতুক পড়তে ভালো লাগে খবরের কাগজে।৭. পছন্দের পোশাক...লিজা: সালোয়ার কামিজ।মা: সালোয়ার কামিজ।৮. বিরক্ত লাগে...লিজা: পড়াশোনা করতে।মা: সকালের নাশতা বানাতে খুব বিরক্ত লাগে।৯. রেগে গেলে...লিজা: ঘুমানোর চেষ্টা করি।মা: চিৎকার করি।১০. ইন্টারনেট যে কারণে ব্যবহার করি...লিজা: ফেসবুকের জন্য।মা: ইন্টারনেট ব্যবহার করা হয় না।সাক্ষাৎকার: রয়া মুনতাসীর