লিপির প্রিয় সিনেমা 'নায়ক', ছেলের 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী। তাঁর ছেলে কাজী আঈমান আহসান। স্কলাস্টিকা স্কুল থেকে সদ্য ‘ও’ লেভেল সম্পন্ন করেছে। জানালেন তাঁদের পছন্দ-অপছন্দের কথা
লিপি খন্দকার ​ও তাঁর ছেলে কাজী আঈমান আহসান। ছবি: অধুনা
লিপি খন্দকার ​ও তাঁর ছেলে কাজী আঈমান আহসান। ছবি: অধুনা

১. অবসর পেলে যা করি
লিপি খন্দকার: ঘুরতে বের হই। প্রকৃতির সান্নিধ্য পেতে চাই।
ছেলে: বন্ধুদের সঙ্গে আড্ডা দিই।
২. যার লেখা পড়ে মুগ্ধ হই
লিপি খন্দকার: হু্মায়ূন আহমেদ। তাঁর সব বই মন্ত্রমুগ্ধ হয়ে পড়ি।
ছেলে: শেক্সপিয়ার।
৩. যে ঋতুর ব্যাপ্তি এক বছর হওয়া উচিত ছিল...
লিপি খন্দকার: শীতকাল
ছেলে: শীতকাল
৪. শুধু খাওয়ার জন্য খাওয়া নয়...
লিপি খন্দকার: ফুচকা
ছেলে: মুরগি দিয়ে তৈরি যেকোনো খাবার। বিশেষ করে ফ্রায়েড চিকেন।
৫. প্রিয় চলচ্চিত্র
লিপি খন্দকার: বলিউডের নায়ক।
ছেলে: ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস।
৬. যাঁর গান গুনগুন করি
লিপি খন্দকার: ফাহমিদা নবী, লতা মঙ্গেশকর।
ছেলে: কোল্ড প্লে।
৭. খেলোয়াড় হওয়ার সুযোগ পেলে...
লিপি খন্দকার: খেলা আমি একদমই পছন্দ করি না। তবে বেশি জোরাজুরি করলে ঘুড়ি উড়াতাম!
ছেলে: অবশ্যই ক্রিকেট।
সাক্ষাৎকার: সজীব মিয়া