
১. প্রিয় পোশাক...
লুইপা: যেকোনো ধরনের শাড়ি আমার পছন্দ। মসলিন বেশি প্রিয়। সব সময় সালোয়ার-কামিজ পরতেও ভালো লাগে।
মা: শাড়ি। তাঁতের শাড়ি বেশি পছন্দ। মাঝে মাঝে সালোয়ার-কামিজও পরা হয়।
২. কোন ধরনের খাবার পছন্দ?
লুইপা: মায়ের হাতের যেকোনো খাবার।
মা: ভাত-মাছ আমার প্রিয়। বেশি প্রিয় ছোট মাছ।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
লুইপা: মনপুরা, বেলা শেষে, তারে জমিন পার।
মা: বাংলাদেশের ছুটির ঘণ্টা, মাটির ঘর, হারানো সুর, পথে হলো দেখা ও অতল জলের আহ্বান।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
লুইপা: কক্সবাজারের সমুদ্রসৈকত ও নেপাল।
মা: সিলেট, কক্সবাজার, কাশ্মীর ও মালয়েশিয়ার শহরগুলো।
৫. প্রিয় সংগীতশিল্পী?
লুইপা: নিলুফার ইয়াসমিন, শ্রেয়া ঘোষাল ও হরি হরণ।
মা: মান্না দে, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কনক চাঁপা আর আমার মেয়ে লুইপার গান ভালো লাগে।
৬. একে অপরের পছন্দ-অপছন্দের বিষয়?
লুইপা: মায়ের নীতিবোধটা আমার পছন্দ। আমার মা খুবই আবেগপ্রবণ, যা আমার পছন্দ নয়।
মা: আমি থাকি বগুড়ায়। মেয়ে থাকে ঢাকায়। মেয়ে আমাকে ফোন দিয়ে নিয়মিতই খোঁজখবর নেয়। এটা ভালো লাগে।
ওর একটু রাগ বেশি। এই বিষয়টা আমার অপছন্দ।
৭. প্রিয় রং...
লুইপা: সাদা ও নীল।
মা: সবুজ ও সাদা।
৮. বিরক্তি লাগে যখন...
লুইপা: যখন একঘেয়েমিভাবে বাসায় বসে থাকি, কোথাও বেড়াতে যেতে পারি না, তখন বিরক্তি লাগে।
মা: সন্ধ্যাবেলায় খুব বিরক্তি লাগে। ওই সময়টাই বাসায় একা একা থাকতে হয়।