লুকানো মানিকের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকিত প্রতিবেদকলোকসংগীত পরিষদ ১২ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করে ‘লুকানো মানিকের সন্ধানে’ শীর্ষক বিভাগীয় লোকসংগীত উত্সবের। উত্সবের উদ্বোধন করেন বিশিষ্ট সংগীতজ্ঞ আবদুল গফুর হালী। আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. আবুল কাসেম ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী। বক্তব্য দেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর পেয়ার আহম্মদ, আবদুর রশিদ খান, মুসলিম আলী, ফরিদ বঙ্গবাসী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জয়নাল আবেদীন।প্রধান অতিথি বলেন, ‘লোকসংগীতের সঙ্গে বাঙালির নাড়ির সম্পর্ক। এটা মানুষকে জানাতে হবে। সরকারি ও বেসরকারি টেলিভিশনে এই গান এবং গানের শিল্পীরা যাতে গুরুত্ব পান সে জন্য ভূমিকা রাখতে হবে।’ আবদুল গফুর হালী বলেন, ‘লোকসংগীত গণমানুষের সংগীত হবে, এটা দেখে যেতে পারলে মরেও শান্তি পেতাম।’শিশুশিল্পী প্রিয়া ভৌমিকের ‘মায়ের কান্দন যাবত জীবন’ দিয়ে শুরু হয় সংগীতানুষ্ঠান। সুন্দর পরিবেশনার জন্য প্রশংসিত হয় সে। এরপর নুশরাত জাহান শোনান ‘বড় সংকটে পড়িয়া দয়াল...।’ জনপ্রিয় ‘সোয়া চান পাখি’ নিয়ে আসর মাত করেন আজমাইল আরিন। আলাউদ্দিন তাহেরের ‘তোমারও লাগিয়া রে’ গানটি দর্শকদের হূদয় ছুঁয়ে যায়। এতে আরও গান করেন শিল্পী নাহিদ সুলতানা, শাকিলা জাহান, মোহাম্মদ হোসেন, মুসলিম আলী, সুবর্ণা রহমান, পাপিয়া আহম্মেদ ও জাবেদ হোসেন চৌধুরী । কিবোর্ডে ছিলেন আবদুল হালিম, দোতারায় তৌহিদ সরকার, বাঁশিতে সন্তোষ কুমার ও তবলায় প্রণব রায়।