লুজার্নের সিংহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুজার্নে যখন এসে পৌঁছালাম, বেলা তখন প্রায় ১০টা। আগেরবারের চেয়ে এক ঘণ্টা আগেই এলাম। হয়তো লুজার্ন সুপ্তমনে এক অদৃশ্য আকর্ষণ সৃষ্টি করে থাকবে। পিকাসো মিউজিয়াম আর লায়ন মনুমেন্ট বা সিং ভাস্কর্যের অবস্থান জেনে নিতে পর্যটক অফিসের লাইনে গিয়ে দাঁড়ালাম। সকালেই অফিসটি পর্যটকদের পদচারণে পূর্ণ। বেশ কয়েকটি ডেস্ক, ডেস্কের ওপাশে একেকজন পর্যটকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও তথ্য দিয়ে সাহায্য করছে। একটি ডেস্ক খালি হতেই হাত উঁচিয়ে ডাকে ডেস্কে বসে থাকা মেয়েটি। পিকাসো আর লায়ন মনুমেন্টের কথা জিজ্ঞেস করতেই একটি মানচিত্র টেনে নিয়ে লাল কালি দিয়ে স্থানগুলো চিহ্নিত করে বুঝিয়ে দিয়ে বলে, ‘তোমার হাতে যদি একটু সময় থাকে, তবে পুরোনো শহরটা দেখতে পারো, যদি আরও একটু সময় বেশি থাকে, তবে চ্যাপেল ব্রিজটা দেখতে পারো, যদি আরও একটু বেশি সময় দিতে পারো, তাহলে ওয়াটার টাওয়ার...।’ মেয়েটিকে থামিয়ে দিয়ে বললাম, ‘তোমাদের শহরটা অপূর্ব সুন্দর, তাই তো দ্বিতীয়বার এসেছি। প্রথমবার সময়ের অভাবে ওই দুটি জায়গা দেখা হয়নি।’ অবাক হয়ে মেয়েটি বলে, ‘তাই, তাহলে তোমাকে বিশেষ একটা কার্ড দিচ্ছি। লেকের ধারে বিশেষ এই দোকানটিতে গিয়ে ভাগ্য পরীক্ষা করতে পারো। ওদের সংগ্রহে দুর্লভ ঘড়ি আছে। শুধু তিনটি নম্বর কম্পিউটারে এন্ট্রি দিয়ে বোতাম টিপতে হবে। ভাগ্য ভালো হলে সোনার ঘড়ি পেয়ে যেতে পারো।’ বললাম, ‘এ আর এমন কী, যদি গোল্ডেন ওয়াচ উঠে আসে, তার অর্ধেক তোমায় দিয়ে যাব।’ মেয়েটি অবাক হয়ে ‘ইয়াহ’জাতীয় শব্দ করে চেয়ার থেকে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, ‘আমি অপেক্ষায় থাকব।’ ওর চোখকে আরও অবাক করে কার্ডটি নিয়ে পা বাড়ালাম।ভাগ্য পরীক্ষায় অবশ্য গোল্ডেন ওয়াচ মিলল না। মেলে না সাধারণত! সান্ত্বনা পুরস্কার হিসেবে পেলাম চকলেট-ক্যান্ডি! ভাবলাম সে-ই বা কম কী! লিয়াকত হোসেনসুইজারল্যান্ড থেকে