লে খ ক র ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনাথন শেক্সপিয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অতিথি হয়ে এসেছেন এক বিশেষ ব্যক্তিত্ব। যথাসময়ে বক্তব্য দেওয়ার জন্য তিনি মঞ্চে উঠে দাঁড়ালেন। অতিথি বক্তব্য শুরু করলেন, ‘আজ এই শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়টি যার নামে নামকরণ করা হয়েছে, সেই জনাথন শেক্সপিয়ার একজন অত্যন্ত নামী লেখক ছিলেন। তাঁর অসংখ্য ভালো লেখা আমি পড়েছি। এই বিদ্যালয়ের জন্যও তিনি অনেক কিছু লিখে গেছেন...’অতিথির পেছন থেকে ফিসফিস করে বললেন প্রধান শিক্ষক, ‘স্যার, প্রতিষ্ঠাতার নাম তো উইলিয়াম শেক্সপিয়ার নয়, জনাথন শেক্সপিয়ার! তিনি কোনো লেখক ছিলেন না, একজন দানশীল ব্যবসায়ী ছিলেন। তাঁর দানেই এই বিদ্যালয় প্রতিষ্ঠিত!’অতিথি আবারও বলতে শুরু করলেন, ‘এহেম, তো যা বলছিলাম, জনাথন সাহেব এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য চেক লিখেছিলেন! তাঁর সেই লেখাই আজ...’প্রশ্নকর্তা বললেন, ‘খোকা, তুমি বড় হয়ে কী হতে চাও?’ছোট্ট ছেলেটি উত্তর করল, ‘আমি বড় হয়ে একজন লেখক হতে চাই।’প্রশ্নকর্তা: কী ধরনের লেখা লিখতে চাও তুমি?ছোট্ট ছেলে: আমি এমন লেখা লিখতে চাই, যাতে হাজার হাজার মানুষ আমার লেখা পড়ে। আমার লেখা পড়ে যেন তাদের মধ্যে নানা ধরনের অনুভূতি সৃষ্টি হয়। তারা যেন কাঁদে, রেগে ওঠে, চিৎকার করে, গোঙায়...। ছোট্ট ছেলেটি বড় হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। সে এখন মাইক্রোসফটের এরর মেসেজ লেখে!অখ্যাত এক লেখক গেছেন এক শহরে বক্তৃতা করতে। শহরের মানুষজন তাঁর বক্তৃতা করার খবরটা জানে কি না, ব্যাপারটা তিনি পরখ করে দেখতে চাইলেন। বক্তৃতা মঞ্চের নিকটবর্তী এক দোকানে গিয়ে বললেন, ‘ভাই, জানেন নাকি, আজ এই মঞ্চে কী হবে?’দোকানদার: জানি, আজ এই মঞ্চে কেউ একজন বক্তৃতা করবেন।লেখক মনে মনে খুশি হলেন। দোকানদারকে আরও জিজ্ঞেস করলেন, ‘কী করে জানলেন?’দোকানদার: জানলাম, কারণ, আজ আমার দোকানে ভালো ডিমের পাশাপাশি পচা ডিমেরও কদর বেড়েছে!তরুণ এক লেখক গেছেন প্রকাশকের কাছে।তরুণ লেখক: স্যার, আপনি চোখ বন্ধ করে আমার বইটা ছাপাতে পারেন। আমি নিশ্চিত, হাজার বছর পরও মানুষ চড়া মূল্য দিয়ে আমার এই বই কিনবে। প্রকাশক: সে ব্যাপারে আমিও নিশ্চিত।তরুণ লেখক: তবে আর দেরি কেন, স্যার?প্রকাশক: আমি কিন্তু বিক্রয়মূল্য না, প্রত্নতাত্ত্বিক মূল্যের কথা বলছি!শিক্ষক: পল্টু, তোমার প্রিয় লেখক কে? পল্টু: স্যার, আপনার মেয়ে টিনা, যে প্রতি সপ্তাহে আমাকে একটা করে চিঠি লেখে!লেখককে বলছেন তাঁর এক বন্ধু, ‘তোমার লেখা গল্পের বইটা হাতে নিলেই আমি হেসে গড়াগড়ি খাই।’লেখক: ধন্যবাদ। কিন্তু আমার বইটা তো অতটা হাস্যরসাত্মক হয়নি।লেখকের বন্ধু: তুমি একটা বই লিখেছ, এটাই যথেষ্ট হাস্যকর ব্যাপার! দেখি, একদিন সময় পেলে তোমার বই পড়ে দেখব!সংগ্রহ: মো. সাইফুল্লাহ