লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও জেএসসি দুটোতেই রাঙামাটির শীর্ষে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৮৪ জন অংশগ্রহণ করে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৫১ জন এবং জেএসসিতে ৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। সেনাবাহিনীর রাঙামাটি জোনের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠান গত বছরও ছিল শীর্ষে। অধ্যক্ষ এম এ মতিন বলেন, পরিকল্পিত শিক্ষাদান, শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়ম-শৃঙ্খলাসহ পরীক্ষার প্রস্তুতি বিষয়ে নিয়মিত মতবিনিময়ের ফলে এ সাফল্য এসেছে।এদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গত বছরের চেয়ে পাসের হার এ বছর সামান্য কমেছে। তবে জেএসসিতে পাসের হার বেড়েছে। রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন জানান, গত বছর পাসের হার ছিল ৯৮ শতাংশের বেশি। এ বছর পাসের হার ৯৭ দশমিক ৬৯। এ বছর মোট ৭৬৯টি বিদ্যালয় থেকে নিবন্ধিত ছিল ১১ হাজার ৯৩০ জন। এর মধ্যে ১১ হাজার ১৯৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৯২১ জন। এদিকে জেএসসি পরীক্ষায় পাসের হার বেড়েছে রাঙামাটি জেলায়। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ১১ শতাংশ আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৬৩ শতাংশ।রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, এ বছর ১০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জেএসসিতে মোট পরীক্ষার্থী ছিল আট হাজার ৭৫৩ জন। এর মধ্যে পাস করেছে ছয় হাজার ৭০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। অপর দিকে ১৩টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২৭ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১০ জন। দাখিল পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ২৭ শতাংশ।