লেখার ইশকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার ছিল বিশ্ব বন্ধু দিবস। এই দিবসে একগুচ্ছ খুদে বার্তা পাই। পাই অনেক ফোন। বন্ধুত্ব নিয়ে নানা কথা লিখেছেন বন্ধুরা। জানিয়েছেন তাঁদের অনুভূতির কথা। এক প্রান্তের বন্ধুরা আরেক প্রান্তের বন্ধুদের মনে করেছেন। ফোন দিয়েছেন। খুদে বার্তা লিখেছেন।
কোনো কোনো বন্ধুসভা দিবসটি ঘিরে নানা আয়োজন করেছিল। চট্টগ্রাম বন্ধুসভা বসেছিল দিবসটি উপলক্ষে। দেরিতে হলেও বন্ধুদের শুভেচ্ছা জানাই বন্ধু দিবসের। আমাদের তো আর আলাদা করে বন্ধু দিবসের দরকার নেই! বন্ধুসভায় বন্ধুদের প্রতিটি দিনই বন্ধু দিবস।
ঈদকেন্দ্রিক নানা আয়োজন ছিল বন্ধুদের। অনেক বন্ধুসভা এতিমদের পাশে দাঁড়িয়েছে। ঝালকাঠি বন্ধুসভা র্যাবের গুলিতে পা হারান লিমন হোসেনের পাশে দাঁড়িয়েছে। তাঁর হাতে তুলে দিয়েছে শিক্ষা-উপকরণ। অনেক বন্ধুসভা বন্ধুদের পরিয়ে দিয়েছে নতুন জামা। আমরা তাদের সবাইকে অভিনন্দন জানাই।
আমরা এর মধ্যে তারুণ্য-এর দুটি সংখ্যা প্রকাশ করে ফেললাম। অনেকেই প্রশংসা করেছেন দ্বিতীয় সংখ্যাটিরও। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের এই প্রকাশনা আমরা অব্যাহত রাখতে চাই। এ উপলক্ষে ১৬ আগস্ট আয়োজন করতে যাচ্ছি তারুণ্যের লেখক সমাবেশ। এ আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাই। অনুষ্ঠানটি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
প্রতি শনিবার আমাদের নিয়মিত আয়োজন লেখা পাঠের আসর অনুষ্ঠিত হয় কারওয়ান বাজার প্রথম আলো অফিসের বন্ধুসভাকক্ষে। এটি নতুন আঙ্গিকে শুরু হচ্ছে। আসরের নামও পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে এটি পরিচিত হবে লেখার ইশকুল নামে। আগ্রহী বন্ধুদের এই লেখার ইশকুলে আমন্ত্রণ জানাই। লেখার স্কুলের প্রথম আসরটি বসবে ২৩ আগস্ট।
নির্বাহী সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ