লেখালেখি কর্মশালার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল সাহিত্যকর্মের উৎকর্ষের লক্ষ্যে অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর লেখালেখি কর্মশালার উদ্বোধন হলো ৬ আগস্ট। অনুষ্ঠানের শুরুতে ছিল রবি ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আবৃত্তি। নগরের কদম মোবারক এমওয়াই উচ্চবিদ্যালয়ে উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন অজিত কুমার আইচ। আলোচনা করেন অধ্যাপক মো. আবুল কাসেম, শহীদজায়া বেগম মুশতারী শফী ও গবেষক হরিশংকর জলদাস। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ রীতা দত্ত। এতে বক্তারা বলেন, ‘কর্মশালা বা প্রশিক্ষণ কাউকে সাহিত্যিক বানিয়ে দিতে পারে না, তাগিদ দিতে পারে।’ বিজ্ঞপ্তি।