লেখালেখির আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ ফেব্রুয়ারি বন্ধুসভা আয়োজন করে সৃজনশীল লেখালেখির কর্মশালা। প্রথম আলো নতুন কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে। প্রশিক্ষক ছিলেন কবি শামীম আজাদ।
বেলা ১১টায় শুরু হয় প্রশিক্ষণ। ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার ১২ জন বন্ধুকে নিয়ে আয়োজন করা হয় এ প্রশিক্ষণের। যাঁরা লেখালেখি করেন, মূলত তাঁদের জন্যই ছিল এ আয়োজন। শুরুতে কে কী শিখতে চান, সে বিষয়ে নোট সংগ্রহ করেন শামীম আজাদ। শুরু হয় কথোপকথন।
লেখার ভেতর কী কী থাকতে হয়, কীভাবে লেখা জীবন্ত হয়ে ওঠে, কীভাবে লেখা গল্প হয়ে ওঠে। এ রকম নানা বিষয়ে ধারণা দেওয়া হয়।