লেখিকা সংঘের শরৎকালীন সাহিত্য সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম লেখিকা সংঘের শরৎকালীন সাহিত্য সভা গত ২৫ সেপ্টেম্বর বিকেলে লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভানেত্রী ফাহমিদা আমিন। সভায় শরৎকাল নিয়ে রচিত বিভিন্ন সাহিত্যিকের রচনা নিয়ে আলোচনা করেন ফরিদা ফরহাদ, পারভিন জালাল, এলিজাবেথ আরিফা মুবাশশিরা, জেসমিন ইসলাম, কুসুম ভাণ্ডারী, শামীম আরা আহাদ, হাসমাত আরা বেগম, নাইমা সাঈদ প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন মেহের আফরোজ ও শাহনাজ বেগম। ছড়া পাঠ করেন ফাহমিদা আমিন। গান পরিবেশন করেন সকিনা চৌধুরী ও কোহিনুর শাকি। বিজ্ঞপ্তি।