পত্রিকার পাতায় বিভিন্ন স্বাদের বিজ্ঞাপন থাকে। এগুলোর মধ্যে প্রচলিত একটি বিজ্ঞাপন হচ্ছে—লম্বা হোন। আজ আমরা রস+আলোর পাতায়ও লম্বা হোন বিজ্ঞাপনটিই দেখব, তবে লেজসহ। সঙ্গে আছেন ইকবাল খন্দকার
লেজসহ একটি বিজ্ঞাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লম্বা হোনআপনি কি লম্বা হতে চান? লম্বা হওয়ার জন্য কি ইতিমধ্যেই রিঙে ঝোলাসহ বিভিন্ন চেষ্টা-তদবির করে ফেলেছেন? কিছুতেই কি কিছু হয়নি? আপনার মধ্যে কি এই ধারণা তৈরি হয়ে গেছে, আর কোনোভাবেই লম্বা হওয়া সম্ভব নয়? কিন্তু না, আমরা চাই আপনার এ ধারণা পাল্টে দিতে। অত্যন্ত অল্প সময়ে আমরা আপনার উচ্চতা বাড়িয়ে দিতে চাই দুই থেকে তিন ইঞ্চি। তাহলে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। কম খরচেই বাড়িয়ে নিন নিজের উচ্চতা।যোগাযোগের ঠিকানাআমাদের অফিস আগের বিল্ডিংয়েই আছে। আমাদের মোবাইল নম্বরও আগেরটাই আছে। কোনটা মনে আছে তো? ওই যে জিরো দিয়ে শুরু হওয়া নম্বরটা। বিজ্ঞাপনের লেজ: লম্বা হউন। লম্বা হলেই আপনাকে আর আপনার প্রেমিকার বাবার মুখ থেকে শুনতে হবে না এই মুখস্থ ডায়লগটা—‘বামন’ (বেঁটে) হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ো না।