লেটস ইটে চলছে ডিজিটাল ঈদ উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেটস ইট অ্যাপ
লেটস ইট অ্যাপ

ঈদ উপলক্ষে খাবারের ডিজিটাল উত্সব চলছে রেস্টুরেন্ট অ্যাপ লেটস ইটে। লেটস ইটে অন্তর্ভুক্ত ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় চলছে নানা ছাড়। পার্শ্ববর্তী এলাকায় এসব রেস্তোরাঁয় ছাড়ের খবরসহ নানা তথ্য ব্যবহারকারীকে জানিয়ে দেবে ‘লেটস ইট’। লেটস ইটের সঙ্গে চুক্তিবদ্ধ রেস্তোরাঁগুলোর মধ্যে ৫০টিতে মিলবে বিভিন্ন মূল্যে ছাড়ের সুবিধা। এ ক্ষেত্রে মোবাইলে লেটস ইট অ্যাপ থাকতে হবে। অফার চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।
যেসব রেস্টুরেন্ট এই ছাড় পাওয়া যাবে, এর বিস্তারিত জানা যাবে লেটস ইটের ওয়েব সাইটে।
লেটস ইটের দুটি অ্যাপ আছে, যার মধ্যে একটি এন্টারপ্রাইজ, যা শুধু নিবন্ধিত রেস্তোরাঁগুলো ব্যবহার করতে পারবে। অন্যটি কনজ্যুমার অ্যাপ, যা যে-কেউ ব্যবহার করতে পারবে। লেটস ইটের এন্টারপ্রাইজ অ্যাপ ব্যবহার করে রেস্টুরেন্টের মালিক-কর্মীরা খুব সহজেই নিজের রেস্টুরেন্টের বিভিন্ন অফার, মূল্যছাড়, মেন্যু, দাম বাড়া-কমার তথ্য নিজেই হালনাগাদ করতে পারবেন।
লেটস ইটের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘লেটস ইট ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে আমরা রমজান উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। আশা করি, আমাদের অ্যাপ ব্যবহারকারীরা এসব সুবিধা উপভোগ করবেন। যেসব রেস্টুরেন্ট আমাদের ডেটাবেইস নেই, তাদের তথ্য হালনাগাদ করে, গ্রাহকদের জানাতে আজই আমাদের এন্টারপ্রাইজ অ্যাপ ব্যবহার করতে পারে।’
লেটস ইটে পাওয়া যাবে রেস্তোরাঁর নাম-ঠিকানা, ফোন নম্বর, মেন্যু, জিপিএস লোকেশন ও অন্য তথ্যাদি। এ ছাড়া রেস্তোরাঁ খোলার সময়, খাবারের মূল্য তালিকা, মান সম্পর্কে ক্রেতাদের মতামতসহ নানা তথ্য পাওয়া যাবে। বিভিন্ন মৌসুমে রেস্তোরাঁয় চলে নানা মূল্যছাড় অফার, যা জানা যাবে লেটস ইট থেকে। লেটস ইট ব্যবহারকারীরা তাদের নিজস্ব প্রোফাইলে ফলোয়ার, খাবারের ছবি, রিভিউ ইত্যাদি সংযুক্ত করতে পারবেন। এ ছাড়া রেটিং অপশন থেকে ক্রেতা তাঁর অভিজ্ঞতা জানিয়ে ভালো-মন্দ রেটিং দিতে পারবেন। লেটস ইটে আছে সোশ্যাল শেয়ারিং অপশন, যা ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা যাবে। এ ছাড়া কোনো রেস্টুরেন্ট কোনো বিশেষ অফার দিলে স্মার্টফোনে চলে আসবে তার নোটিফিকেশন।