লেটুস-বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেটুস
লেটুস

‘লেটুসপাতা’ নাম কিছুটা বিচিত্র হলেও স্বাদে-গন্ধে কিন্তু ষোলো আনা ভরপুর। সালাদ, বার্গার কিংবা ফাস্ট ফুডের অনুষঙ্গ হিসেবেও এখন ব্যাপক জনপ্রিয়। খাবার পরিবেশনে দেখা যায় এর ব্যবহার। বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার বলেন, শরীরের জন্য অনেক ধরনের প্রয়োজনীয় উপাদান থাকে এতে। সবচেয়ে বড় কথা, আগুনের আঁচে না এনে খাওয়া যায় বলে পাতাটিতে থাকা পুষ্টির পুরোটাই গ্রহণ কারা যায়।
আরও কিছু গুণের কথা এবার জানা যাক।
লেটুসপাতার উপাদানগুলো লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা ও অন্যান্য উপাদানকে সুস্থ রাখে।
এক গবেষণায় দেখা গেছে, খুশকির বিরুদ্ধেও কাজ করে। তাই অনেকেই শ্যাম্পুতে লেটুসপাতার গুঁড়া ব্যবহার করেন।
পেট ভার ভাব, খিদে না লাগা ও অ্যাসিডিটির সমস্যা দূর করার এক অসাধারণ ক্ষমতা আছে লেটুসপাতার।
পাতাটিতে থাকে প্রচুর আঁশ। এই আঁশ হজমের জন্য খুব প্রয়োজন।
কোষ্ঠকাঠিন্য এড়াতেও খেতে পারেন লেটুসপাতা। পাতাটিতে সোডিয়াম, ভিটামিন ‘বি ১’, ‘বি ২’ ও ‘বি ৩’ থাকে। এটি শরীরে অঙ্গে অতিরিক্ত পানি জমতে বাধা দেয়।
কিডনির সমস্যা রোধেও খুব কার্যকর।
কিছু প্রোটিনও থাকে সবজিটিতে। লেটুসপাতার এই প্রোটিন দেহের পেশি গঠনে ভূমিকা রাখতে পারে।
লেটুসপাতা অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ। শরীরের রোগপ্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে দেয় অনেক গুণ।
এতে ভিটামিন ‘এ’ও আছে প্রচুর পরিমাণে।
চোখের সংক্রমণজনিত সমস্যা কিংবা চোখের অতিরিক্ত পরিশ্রমের পর লেটুসপাতায় সেদ্ধ পানি ঠান্ডা করে ব্যবহার করলে উপকার পাতে পারেন।
হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম খুব দরকারি, কিছুটা ক্যালসিয়ামও পাওয়া যায় লেটুসপাতা থেকে।
গর্ভবতী মায়েরা খেতে পারেন লেটুসপাতা। এটি মা ও শিশুকে রক্তস্বল্পতার হাত থেকে বাঁচাবে।
দীর্ঘ সময় রোদে থাকলে ত্বকে কালচে পোড়া ভাব হয়, যাকে আমরা সান বার্ন বলি। লেটুসপাতা থেঁতলে ত্বকে দিলে পোড়া ভাব দূর হয় দ্রুত।
ত্বকের তারুণ্য ধরে রাখতে নিয়মিত খেতে পারেন লেটুসপাতা। এতে শরীরে বার্ধক্যের ছাপ যেমন দেরিতে পড়বে, তেমনি ত্বকে বলিরেখা পড়তেও দেরি হবে।