লেডিস ক্লাবের উদ্যোগে দুস্থ নারীদের মধ্যে সেলাইযন্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে দুস্থ নারীদের মধ্যে সেলাইযন্ত্র বিতরণ অনুষ্ঠান ১৫ অক্টোবর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম চেমন আরা তৈয়ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভানেত্রী জিনাত আজম। বিশেষ অতিথি ছিলেন মহিলা পরিদপ্তরের মহিলাবিষয়ক কর্মকর্তা নিতা চাকমা। স্বাগত বক্তব্য দেন ক্লাব উপদেষ্টা ফাহমিদা আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সম্পাদিকা খালেদা আউয়াল। সেলাইযন্ত্র পেয়েছেন আরজু আকতার, প্রীতি দাশ, জয়নব বিবি, নিশাত তাসনিম, শাহেদা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।