লেডিস ক্লাবের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম লেডিস ক্লাবের ত্রিবার্ষিক (২০১৫-১৭) নির্বাচন ১৭ ডিসেম্বর ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিনাত আজম সভানেত্রী, খালেদা আউয়াল সম্পাদিকা ও সৈয়দা শামীম কাদের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ভোটের মাধ্যমে অন্য পদে নির্বাচিতরা হলেন সহসভানেত্রী পারভিন চৌধুরী, গুলনাহার শহীদ, সাবিহা মুসা ও আসমা ইসলাম চৌধুরী, সহসম্পাদিকা বোরহানা কবির ও পারভিন জালাল, সহকোষাধ্যক্ষ কোহিনুর হোসাইন ও শামীম আরা আহাদ, সাংগঠনিক সম্পাদক মিনু আলম, কার্যনির্বাহী সদস্য রোখসানা আক্তার, আক্তার বানু, সুলতানা নুরজাহান, ফারহানা তেহসীন, সাকেরা সাদেক ও ফেরদৌসী আরা।
নির্বাচন পরিচালনা করেন অধ্যক্ষ আনোয়ারা আলম, অধ্যক্ষ তহুরীণ সবুর ও অধ্যাপক শামসুন্নাহার আনোয়ার। বিজ্ঞপ্তি।