লেডিস ক্লাবের মিলাদ মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে ইসলামি চিন্তাবিদ সাবেরা হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে মিলাদ মাহফিল ২৩ নভেম্বর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী জিনাত আজম। মাহফিল পরিচালনা করেন রেহানা আকতার। আলোচনায় অংশ নেন সেরীনা তাহের, খালেদা ফারুক, পারভিন চৌধুরী, সাবিহা মুসা, আছমা ইসলাম চৌধুরী, পারভিন জালাল, সৈয়দা শামীম কাদের, কোহিনুর হোসাইন, লায়লা ইব্রাহিম বানু, মেহের আফরোজ, জাহানারা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।