লেডিস ক্লাবের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে নারী দিবস উপলক্ষে এক সভা ৯ মার্চ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহসভানেত্রী পারভিন চৌধুরী। সম্পাদিকা খালেদা আউয়ালের উপস্থাপনায় নারীর ক্ষমতায়ন ও সরকারের পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন সাংসদ সাবিহা মুসা।
নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাবের সদস্য রোকেয়া আহমেদ, ফেরদৌসী আরা বেগম, লায়লা ইব্রাহিম, সুলতানা নূরজাহান, রোকেয়া চৌধুরী প্রমুখ।
আলোচকেরা বলেন, দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে নারীদের সচেতন হতে হবে। নারীর মর্যাদা রক্ষা ও নির্যাতন-অত্যাচারের বিরুদ্ধে নারীদেরই প্রথমে এগিয়ে আসতে হবে। কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে।বিজ্ঞপ্তি।
পটিয়ায় নারী জাগরণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
পটিয়ায় নারী জাগরণ সংস্থার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ মহিলাদের মধ্যে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ৯ মার্চ বিকেলে সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী পারভীন আকতার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন।
সাধারণ সম্পাদক জেসমিন আক্তারের পরিচালনায় আরও বক্তব্য দেন সংস্থার কাউন্সিলর বদিউল আলম, সাংবাদিক হারুনুর রশীদ ছিদ্দিকী, আবদুর রাজ্জাক, সংস্থার সহসভাপতি সুফিয়া বেগম, অর্থ সম্পাদক দিলুয়ারা বেগম প্রমুখ।
প্রসঙ্গত, এনজিও ফাউন্ডেশন ও সিলেটর বিভাগীয় কমিশনার পটিয়ার সন্তান জামাল উদ্দীন আহমদের আর্থিক সহযোগিতায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়।