লেবাননে বাংলাদেশি সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখানে চাষাবাদ করাটা বাংলাদেশের মতো সহজ নয়
এখানে চাষাবাদ করাটা বাংলাদেশের মতো সহজ নয়
লেবাননের সবজি খেতে বাংলাদেশি কৃষক। ছবি: বিল্লাল সরদার
লেবাননের সবজি খেতে বাংলাদেশি কৃষক। ছবি: বিল্লাল সরদার
.
.

৪৪ লাখের কিছু বেশি মানুষের বাস লেবাননে। মধ্যপ্রাচ্যের ছোট দেশ এটি। লেবাননে বাংলাদেশি আছে ১ লাখ ২০ হাজারের মতো। লেবাননের প্রতিটা শহরে বাংলাদেশিরা ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিভিন্ন কাজে তারা যুক্ত। লেবাননের রাজধানী বৈরুত। এই বৈরুতের একটি বাজার হলো ছাপড়া বাজার। ছাপড়া বাজারে প্রচুর শীতের সবজি পাওয়া যায়। এই সবজির বেশির ভাগ জোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। থরে থরে সাজানো আছে বিভিন্ন সবজি। প্রতিটা সবজির পেছনের কারিগর হলো বাংলাদেশিরা। বিভিন্ন সুপার স্টোরে যেসব দেশি সবজি পাওয়া যায়, সেগুলোও বাংলাদেশিদের হাতে ফলানো। বাংলাদেশের বেশির ভাগ সবজিই লেবাননে পাওয়া যায়। এমনকি লেবাননে আপেল, আঙুরের চাষও করেন বাংলাদেশিরা। সেরকম একজন বাংলাদেশির দেখা পেলাম রাজধানী বৈরুতের অদূরে মামেল মামাগানদুর এলাকায়। তাঁর নাম বাবলু হোসেন।
আট বছর ধরে লেবাননে আছেন বাবুল। তিনি বলছিলেন, ‘এখানে আমি পুঁই শাক, লাল শাক, পালং শাক, করলা, লাউ আর কাঁচা মরিচ চাষ করি। এখানকার মাটি বেশ উর্বর, তবে পাথর বেশি। মাটির রং লাল। চাষাবাদ করা খুব সহজ নয়।’
ভিনদেশে নিজ দেশের সবজির দেখা পেতে কার না ভালো লাগে!