লেবু কচলালে লাভ আছে!
লেবু ভিটামিন ‘সি’তে ভরা। এই সাদাসিধে তথ্যটা তো আমরা সবাই জানি। অতিপরিচিত এই লেবুর আছে অনন্য সব রোগপ্রতিরোধী গুণ। কী সেই গুণ? কেনই বা লেবুকে যত্ন করে খেতে হবে? আদ্যোপান্ত জানতে কথা বলেছিলাম পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক আলেয়া মাওলার সঙ্গে। তিনি জানালেন, প্রতিদিনই নিয়ম করে লেবু খাওয়া উচিত। লেবু একদিকে যেমন রোগপ্রতিরোধী, অন্যদিকে শরীরকে সুরক্ষাও দেয়। ছোটবেলা থেকেই লেবু খাওয়ায় অভ্যস্ত হতে হবে। শরীরে ভিটামিনের চাহিদাও মিটবে, আবার রোগের বিরুদ্ধেও লড়তে সাহায্য করবে লেবু। গলাব্যথায়কখনো ঠান্ডা লেগে আবার কখনো সংক্রমণে গলাব্যথা হয়। হাত-পা ছড়িয়ে বসে থাকলে এই ব্যথা ক্রমে বাড়তেই থাকে। এই ব্যথা কমাতে লেবুর রস বেশ উপকারী। হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে কুলকুচি করুন। কমবে গলাব্যথা। শ্বাসকষ্টেযাঁদের হালকা শ্বাসকষ্ট আছে, তাঁরা নিয়ম করে খাবারের আগে এক চামচ লেবুর রস খেতে পারেন। যাঁরা মাইল্ড অ্যাজমায় ভুগছেন, লেবুর রস তাঁদের জন্য ওষুধের বিকল্প হিসেবেই কাজ করবে।লিভারের সমস্যায়যাঁরা লিভারের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন, তাঁরা লেবু খাবেন নিয়ম করে। উষ্ণ কিংবা গরম পানিতে লেবুর রস মিশিয়ে সকালে খাবারের আধা ঘণ্টা আগে খেয়ে নিন, উপকৃত হবেন। সর্দি-কাশিতেঋতুর পালাবদলের সময় প্রকৃতিতে যে পরিবর্তন লাগে, তাতে হঠাৎ করে শরীর মানিয়ে নিতে পারে না। লেগে যায় সর্দি-কাশি। এই সর্দি-কাশির বিরুদ্ধেও লড়তে পারে লেবু। তাই সর্দি-কাশিতে হাতের কাছেই রাখুন লেবু।আর্থ্রাইটিসআর্থ্রাইটিস হলো হাড়ের সংযোগস্থলে ব্যথা, আবার কখনো ফুলে যায় সংযোগস্থলগুলো। বড্ড বিরক্তিকর এই রোগ উপশমের ভালো দাওয়াই কিন্তু লেবু। লেবুতে আছে অ্যান্টি-ইনফ্লামেটরি গুণ যা আর্থ্রাইটিস প্রতিরোধে সাহায্য করে। রোদে পোড়া ত্বকলেবুর উপাদানগুলো একদিকে যেমন আমাদের ত্বকের সুরক্ষা দেয়, অন্যদিকে তীব্র রোদে ত্বক ক্ষতিগ্রস্ত হলে তার দেখভালেও লেবু অত্যন্ত কার্যকরী। তাই লেবু তো খাবেনই, সেই সঙ্গে রোদে পুড়ে ত্বক ক্ষতিগ্রস্ত হলে পানিতে লেবুর রস মিশিয়ে ক্ষত স্থানে লাগান, ভালো হয়ে যাবেন।হজমে লেবুউৎসবে-পার্বণে এ বাড়ি-ও বাড়ি ঘুরে বেশি খাওয়া হয়ে গেছে! স্বস্তি পেতে লেবু খেয়ে নিন। দ্রুত হজমে সাহায্য করবে। আরেক বাড়ি দাওয়াত খাওয়ার প্রস্তুতিও নিতে পারবেন অল্প সময়ে।ওজনও কমবে লেবুতেআয়েশ করে ভূরিভোজের পর লেবু খেয়ে নিন। খাবারগুলো হজমে সাহায্য তো করবেই, উপরন্তু শরীরে চর্বি জমতে বাধা দেবে লেবু। বুঝতেই পারছেন, নিয়ম করে লেবু খেলে আপনার ওজনও কমবে।