লোক থিয়েটারের সাংস্কৃতিক উৎসব ১৪ ও ১৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঁচিশ বছর পূর্তি উপলক্ষে লোক থিয়েটার দুই দিনব্যাপী পথনাটক ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে। ১৪ ও ১৫ জানুয়ারি শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে ‘মঙ্গলালোকে স্নাত হোক দেহমন ধরণী’ শিরোনামের এই উৎসব চলবে। উৎসবে লোকথিয়েটার ও মঞ্চমুকুট নাট্য সম্প্রদায় পথনাটক ও সাইলেন্ট থিয়েটার মূকাভিনয় পরিবেশন করবে। বৃন্দ আবৃত্তি করবে আবৃত্তি সংগঠন প্রমা ও শব্দনোঙর। এ ছাড়া আরও থাকছে গীতধ্বনি সংগীত অঙ্গনের দলীয় সংগীত, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র ও চারুতা নৃত্যকলা একাডেমির নাচ, সুইড বাংলাদেশের পরিবেশনায় প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি