লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন তিন সাংবাদিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০১৪’ ঘোষণা করা হয়েছে। শিক্ষা-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে প্রতিবেদনের জন্য এবার পুরস্কার পাচ্ছেন তিন সাংবাদিক। তাঁরা হলেন চ্যানেল টোয়েন্টি ফোরের শফিকুল ইসলাম, একাত্তর টিভির পার্থ সনজয় ও দৈনিক আজাদীর রতন বড়ুয়া।
১৭ নভেম্বর একাডেমির পরিচালনা পরিষদের সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক আমিনুর রশীদ কাদেরী।
২৭ নভেম্বর বিকেল সাড়ে চার টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে একাডেমির চেয়ারম্যান অনুপম সেন পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। বিজ্ঞপ্তির।