লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ১৬ জানুয়ারি আধুনগর এলাকায় সাত শ দুস্থ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব। চট্টগ্রাম পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচি উদ্বোধন করেন।
সভায় বক্তারা সমাজের বিত্তশালী মানুষজনকে দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রীনিবাস দাশ, মো. শাহজাহান, নুরুল ইসলাম, জামাল উদ্দিন, মো. সেলিম, সুনীল চৌধুরী, রতন দাশ ও মোশাররফ হোসেন প্রমুখ।