লোহাগাড়ায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংক এশিয়া লোহাগাড়া উপজেলা শাখা অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। গত ৩০ মে উপজেলার একটি সামাজিক কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উপজেলার ১৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান মো. রোশাঙ্গীর। সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখা প্রধান মো. শাহাবুল্লাহ। আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংক এশিয়া ভবন শাখা প্রধান এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান, মো. আজিজুল হক এবং অধ্যক্ষ মো. মফিজুর রহমান প্রমুখ।
ব্যাংকের লোহাগাড়া শাখার ব্যবস্থাপক আজিজুল হক বলেন, ব্যাংক এশিয়া দেশের গ্রামাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। ব্যাংকটির লোহাগাড়া শাখা ২০০৬ সাল থেকে এ পর্যন্ত উপজেলার ১১৯ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে। পাশাপাশি উপজেলার সাতটি বিদ্যালয়ে ২৮টি কম্পিউটারও দিয়েছে এশিয়া ব্যাংক। এ বছর সারা দেশের ২২২ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়।