লোহাগাড়ায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলায় ২৮ মে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবু রেজা নদভী। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও প্রকৌশলী আব্দুল আহাদ।
প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আওতাধীন খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে উপজেলার ৯ ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে এ পাওয়ার টিলার বিতরণ করা হয়। প্রতিটি পাওয়ার টিলারের পেছনে সরকার ৩৬ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছে।
বড় হাতিয়ার কৃষক সামশুল ইসলাম জানান, পাওয়ার টিলার পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে।
লোহাগাড়া কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, লোহাগাড়ায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের কারণে খাদ্য উৎপাদন আগের চেয়ে বাড়বে। পাশাপাশি স্থানীয় কৃষকেরা আধুনিক চাষাবাদের সুযোগসুবিধা পাবে। —লোহাগাড়া প্রতিনিধি