লোহাগাড়ায় গণেশপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার পদুয়া মল্লিকপাড়ায় স্থানীয় সূর্যোদয় ক্লাবের উদ্যোগে সর্বজনীন গণেশপূজা ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সন্ধ্যায় এক আলোচনা সভা অজিত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান।
বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ নীতিতে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে সবার অংশগ্রহণ থাকবে। এলাকায় একটি গণেশমন্দির স্থাপনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তাঁরা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান, লোহাগাড়া শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিয়া ফারুকসহ সুভাষ নাথ, রিটন বিশ্বাস, হরিশংকর গুপ্ত, আশরাফ মিয়া প্রমুখ।