লোহাগাড়ায় জিয়াবুলের বলীখেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ মল্লিক সোবাহান মাঠে গত ২৬ এপ্রিল জিয়াবুলের বলীখেলা অনুষ্ঠিত হয়েছে। বলীখেলাকে কেন্দ্র করে কবিগানের জমজমাট আসরও বসে। বলীখেলায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ১৪ জন অংশ নেন। যুগ্মভাবে জয়ী হন টেকনাফের মো. হোসেন ও চকরিয়ার মো. রাসেল। অগণিত দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। ছিলেন বিপুলসংখ্যক নারীদর্শকও। বাদ্যের তালে তালে বিভিন্ন এলাকার বলীরা শারীরিক কসরত ও নৃত্য প্রদর্শন করেন। লোহাগাড়ায় দীর্ঘদিন ধরে এই বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিক আহমদ বলেন, জিয়াবুলের বলীখেলা এ এলাকার ঐতিহ্যের অংশ। এটি প্রতিবছর বৈশাখ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, আবদুল মোনায়েম চৌধুরী, মো. জামাল উদ্দিন, জমির আহমদ প্রমুখ। বলীখেলা শেষে রাতে আবদুল আজিজ সরকার ও মো. ইউসুফ সরকারের মধ্যে কবিগান অনুষ্ঠিত হয়।