লোহাগাড়ায় পোলিও নির্মূল বিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোলিও নির্মূল বিষয়ক সভা ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হানিফের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহাবুদ্দিন, মোস্তফা সৈয়দ, মো. মহসিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘পোলিও নির্মূলের জন্য চিকিৎসক ও মাঠকর্মীদের এলাকার মানুষের বাড়িতে গিয়ে রোগাক্রান্ত শিশুদের খুঁজে বের করতে হবে। এ রোগ যেন ছড়িয়ে না পড়ে। ২০১৮ সালের মধ্যে এ দেশকে পোলিওমুক্ত করতে হবে।’