লোহাগাড়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে লোহাগাড়ার ২৪ জন প্রান্তিক কৃষককে ১৯ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।
প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মো. শফিকুল মাওলা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান, কৃষি ব্যাংক কর্মকর্তা এস কে মোরশেদ, খালেদ হোসেন, মো. আক্কাছ উদ্দিন প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, অতীতে কৃষকেরা সরকারি ঋণ পেতে হয়রানি শিকার হতেন। কমিশন দিতে হতো। বর্তমান কৃষকদের স্বার্থের কথা বিবেচনা রেখে সরকার সরাসরি ঋণ বিতরণ করছে, যাতে ফসল উৎপাদনে উন্নত বীজ, সার, কীটনাশক ও সেচ সরবরাহ নিশ্চিত করতে পারেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাশ।